Logo
Logo
×

খেলা

আইপিএলে দল পেলেন না যেসব তারকা

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ০১:০৪ এএম

আইপিএলে দল পেলেন না যেসব তারকা

আইপিএল ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার তিনি। করেছেন আইপিএলে সর্বোচ্চ ৬২টি ফিফটি। অধিনায়ক হিসেবে সানরাইজার্স হায়দরবাদকে চ্যাম্পিয়ন করেছেন। রান আছে সাড়ে ৬ হাজারের বেশি। তবে এত কিছু আইপিএলে ডেভিড ওয়ার্নারের দল পাওয়ার জন্য যথেষ্ট হয়নি।

আইপিএল নিলামে দুবার নাম ওঠার পরও কোনো দল ওয়ার্নারকে নিয়ে আগ্রহ দেখায়নি। ওয়ার্নারের মতো আরও বেশ কয়েকজন তারকা আইপিএলে এবার দল পাননি। দল না পাওয়া ক্রিকেটারদের তালিকা করতে গেলে ওয়ার্নারের পরই আসবে কেইন উইলিয়ামসনের।

অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্টিভ স্মিথও দল পাননি। আইপিএলে ৯ মৌসুম খেলা এই ব্যাটসম্যানের স্ট্রাইকরেটও ১৩০–এর নিচে। ইংল্যান্ডের সর্বকালের সেরা বোলার জেমস অ্যান্ডারসনও এবার নিলামে নাম দেন। ৪২ বছর বয়সী এই পেসারের প্রতিও কোনো দল আগ্রহ দেখায়নি। বাংলাদেশের মোস্তাফিজুর রহমানের দল না পাওয়াও বড় ঘটনা। গত মৌসুমে ৯ ম্যাচে চেন্নাই সুপার কিংসের হয়ে ১৪ উইকেট নেওয়া এই পেসার এর আগে নিলামে প্রতিবারই দল পেয়েছেন।

নিলামে এমনকি ভারতীয় পেসার শার্দুল ঠাকুরও দল পাননি। দল পাননি ড্যারিল মিচেল, রাইলি রুশোর মতো ক্রিকেটাররাও।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন