Logo
Logo
×

খেলা

আইপিএল

গুজরাটের কাছে মুম্বাইয়ের হার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৪, ১০:১১ এএম

গুজরাটের কাছে মুম্বাইয়ের হার

মুম্বাইকে ৬ রানে হারিয়ে এবারের আসরের নিজেদের শুভসূচনা করেছে গুজরাট টাইটান্স। গুজরাটের দেয়া ১৬৮ রানের লক্ষ্য ৯ উইকেট হারিয়ে মুম্বাই নির্ধারিত ওভার শেষে সংগ্রহ করে ১৬২ রান। 

আগে ব্যাট করতে নেমে মুম্বাইয়ের আঁটসাঁট বোলিংয়ে শুভমন গিলের ৩১ রানের ক্যাপ্টেন্স নক ও সুদর্শনের ৪৫ রানে গুজরাট নির্ধারিত ওভার শেষে রান দাঁড়ায় ১৬৮ রানে। লক্ষ্যে নেমে গুজরাটের বোলারদের ইকোনোমিক বোলিংয়ের কাছে হার মানতে হয়েছে মুম্বাইয়ের ব্যাটসম্যানদের। রোহিত শর্মার ৪৩ ও ব্রেভিসের ৪৬ মুম্বাইয়ের হার এড়াতে যথেষ্ট ছিল না। 

রশিদ খানের ইকোনোমিক বোলিং, উমেশ যাদব, ওমরজাই ও মোহিত শর্মার ২ উইকেট গুজরাটকে জয়ের বন্দরে পৌঁছে দেয়। 

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন