Logo
Logo
×

রাজনীতি

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি তারেক রহমানের শ্রদ্ধা

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১১:১৯ পিএম

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি তারেক রহমানের শ্রদ্ধা

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাত ১০টার কিছু সময় পর সাভারের জাতীয় স্মৃতিসৌধে তিনি এ শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে রাত ১০টা ৩৭ মিনিটে বাসে বসেই স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি।

দেশে ফেরার দ্বিতীয় দিন শুক্রবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন তারেক রহমান। গুলশান থেকে জিয়া উদ্যান পর্যন্ত পুরো পথজুড়ে হাজারো নেতাকর্মী তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। পথে পথে নেতাকর্মীদের অভিবাদনের জবাবে তিনি হাত নেড়ে শুভেচ্ছা জানান।

পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তারেক রহমান

বিকেল পৌনে ৫টার দিকে জিয়া উদ্যান এলাকায় পৌঁছে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে বাবা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান। এরপর তিনি দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় তাকে আবেগাপ্লুত অবস্থায় দেখা যায়।

কবর জিয়ারত শেষে বিকেল ৫টা ৪ মিনিটে একই বাসে করে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা হন তিনি। দীর্ঘ যাত্রা শেষে রাত ১০টার কিছু সময় পর তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে প্রবেশ করেন।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন