Logo
Logo
×

লাইফস্টাইল

জেসিআই ঢাকা মেট্রো এবং আর্টিসানের মধ্যে এমওইউ

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১২:১৩ পিএম

জেসিআই ঢাকা মেট্রো এবং আর্টিসানের মধ্যে এমওইউ

চুক্তিতে স্বাক্ষর করেন জেসিআই ঢাকা মেট্রোর ২০২৬ সালের লোকাল প্রেসিডেন্ট ফারজানা ইসলাম এবং আর্টিসানের ম্যানেজিং ডিরেক্টর আলী আহাম্মদ রাসেল

তরুণ নেতৃত্ব বিকাশ ও পারস্পরিক ব্র্যান্ড প্রসারের লক্ষ্যে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (JCI) ঢাকা মেট্রো এবং ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড 'আর্টিসান' (Artisan)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।   

এই চুক্তির আওতায়, জেসিআই বাংলাদেশের সকল সদস্য আর্টিসানের যেকোনো সেলস আউটলেটে কেনাকাটার বেস প্রাইসের ওপর ফ্ল্যাট ১৫% ছাড় উপভোগ করতে পারবেন। সুবিধাটি পেতে সদস্যদের জেসিআই বাংলাদেশ কানেক্ট অ্যাপের (JCI Bangladesh Connect App) মাধ্যমে তাদের ডিজিটাল মেম্বারশিপ আইডি প্রদর্শন করতে হবে।

সদস্যদের সুবিধার পাশাপাশি, এই চুক্তিটি উভয় প্রতিষ্ঠানের মধ্যে ইভেন্ট কোলাবোরেশনের নতুন দ্বার উন্মোচন করেছে। এখন থেকে আর্টিসান জেসিআই বাংলাদেশের বিভিন্ন আয়োজনে অফিশিয়াল পার্টনার বা স্পনসর হিসেবে অংশগ্রহণ করতে পারবে এবং জেসিআই ঢাকা মেট্রো তাদের বিশাল নেটওয়ার্কের সামনে আর্টিসানের পণ্য ও ব্র্যান্ড প্রচারের সুযোগ তৈরি করে দেবে।   

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন জেসিআই ঢাকা মেট্রোর ২০২৬ সালের লোকাল প্রেসিডেন্ট ফারজানা ইসলাম এবং আর্টিসানের ম্যানেজিং ডিরেক্টর আলী আহাম্মদ রাসেল।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন