আকর্ষণীয় ৩টি ওয়েস্টার্ন লুকে তাসনিয়া ফারিণ
ঢাকা টুডে ২৪ ডেস্ক
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ১২:৪৪ এএম
ন্যাচারাল লুকের জন্য জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তবে শীতের এ সময়ে ওয়েস্টার্ন লুকে নতুনভাবে নিজেকে হাজির করলেন ফারিণ। পার্টি আমেজকে আরও এক ধাপ রাঙিয়ে তুলতে বেছে নিতে পারেন অভিনেত্রীর মতো আকর্ষণীয় পশ্চিমা লুক।
-677643be23b34.jpg)
সম্প্রতি ক্রিমরঙা এই আকর্ষণীয় গাউনে ফ্রেমবন্দী হয়েছেন তাসনিয়া ফারিণ। গাউনটি স্টারলেট স্টাইল স্টুডিও থেকে নেওয়া
-677643d69d7d6.jpg)
উইন্টার লুকে ফুল স্লিভ বডিকন গাউনের কদরই আলাদা। অভিনেত্রী ফ্রেমবন্দী হয়েছেন সিকুইন ও পুঁতির কারুকাজ করা মেরুনরঙা গাউনে। যেহেতু পোশাকটি জমকালো, তাই অভিনেত্রীর সাজে প্রাধান্য পেয়েছে গ্লসি ন্যুড মেকআপ। আকর্ষণ কাড়ছে স্মোকি আই আর ওয়েট লুকের হেয়ারস্টাইল
-677643e515fc2.jpg)
সফট অরেঞ্জ বা হালকা কমলা রঙের স্ট্রাকচার্ড গাউন বলা যেতে পারে এই আউটফিটটিকে। গাউনের ওপরের অংশের পুরোটা জুড়েই আকর্ষণীয় প্লিটেড ডিজাইন।
ছবি: তাসনিয়া ফারিনের ইন্সটাগ্রাম
