Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানে ইসরায়েলি হামলা, নিন্দা জানাল সৌদি-মালয়েশিয়া

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ০২:২৯ এএম

ইরানে ইসরায়েলি হামলা, নিন্দা জানাল সৌদি-মালয়েশিয়া

ছবি : সংগৃহীত

ইরানে তিনটি প্রদেশে সামরিক স্থাপনা লক্ষ করে হামলা চালিয়েছে ইসরায়েল। তবে ইরানে এ হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব ও মালয়েশিয়া।

প্রতিশোধ নিতে শুক্রবার (২৫ অক্টোবর) ইরানে রাতভর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েল ১৪০টি যুদ্ধবিমান দিয়ে ইরানে হামলা চালিয়েছে। ইরানে ইসরায়েলের অতর্কিত হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ইরানে এ হামলা দেশের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন। সৌদি উভয় দেশকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। এদিকে ইরানে ইসরায়েলের হামলার বিষয়ে একটি বিবৃতি জারি করেছে মালয়েশিয়াও। এ হামলাকে সুস্পষ্ট আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও উল্লেখ করেছে দেশটি।

মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় যুদ্ধবিরতি কার্যকরের পাশাপাশি ধারাবাহিক সংঘাতের ইতি টানার কথা বলেছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোয় ইসরায়েলের অব্যাহত হামলার কারণে অঞ্চলটি যুদ্ধের দ্বারপ্রান্তে বলেও জানানো হয়েছে।

সূত্র : আলজাজিরা

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন