নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের নাগরিক সংবর্ধনা ২৫ সেপ্টেম্বর
ঢাকা টুডে ২৪ ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নাগরিক সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।২৫ সেপ্টেম্বর তাকে এ সংবর্ধনা দেওয়া হবে।
যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো আয়োজন করছে এ অনুষ্ঠানের। টাইম স্কয়ারের ম্যারিয়ট মারকুউজ হোটেলে হবে এ আয়োজন। জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে এসে পৌঁছাবেন। তিনি ভাষণ দেবেন ২৪ সেপ্টেম্বর।
এই ভাষণটি বাংলাদেশের জন্য তাৎপর্যপূর্ণ ও মর্যাদার হতে যাচ্ছে। তারেক রহমানের ভাষণ দেওয়ার সময় অধিবেশনে সভাপতিত্ব করবেন তারই মন্ত্রিসভার সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। নিউইয়র্কে অবস্থানকালে তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাতের সম্ভাবনাও রয়েছে।
