Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজায় প্রতিদিন ৩৭ জন মা নিহত হচ্ছেন

Icon

ঢাকা টুডে ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৪, ১০:০১ এএম

গাজায় প্রতিদিন ৩৭ জন মা নিহত হচ্ছেন

গাজায় স্বজন হারিয়ে এক মায়ের আহাজারি। ছবি: রয়টার্স

গাজা উপত্যকায় চলমান ইসরায়েলের হামলার কারণে প্রতিদিন গড়ে কমপক্ষে ৩৭ জন মা প্রাণ হারাচ্ছেন। গত বৃহস্পতিবার ফিলিস্তিন রেডক্রিসেন্ট সোসাইটি এ কথা জানিয়েছে। বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এদিকে প্রতিবেদনটি এমন এক সময় প্রকাশিত হলো যেদিন আরববিশ্ব তাদের বার্ষিক ‘ মা দিবস’ (২১ মার্চ) পালন করেছে।

মা দিবস উপলক্ষ্যে দ্য কমিশন অব ডিটেনিজ অ্যান্ড এক্স ডিটেনিজ আ্যাফিয়ার্স ইন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন এবং প্যালেস্টাইন প্রিজনার্স ক্লাব অ্যাসোসিয়েশনের এক যৌথ বিবৃতিতে বলা হয়, গাজায় চলমান ইসরায়েলি হামলার ফলে প্রতিদিন অনেক মা ও শিশু প্রাণ হারাচ্ছেন।

বিবৃতিতে আরো বলা হয়, গত অক্টোবরে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গ্রুপ হামাসের বিরুদ্ধে সর্বাত্মক সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সামরিক বাহিনী গাজা উপত্যকায় নারীদের গণগ্রেপ্তার করছে।

বিবৃতিতে বলা হয়, ‘২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে মা’সহ ফিলিস্তিনের নারী বন্দিদের ওপর ইসরায়েলি অপরাধ এবং লঙ্ঘন নাটকীয়ভাবে অনেক বেড়ে গেছে। এক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য হলো তাঁদের স্বামী বা ছেলেদের চাপ দেওয়ার জন্য মায়েদের জিম্মি হিসেবে গ্রেপ্তার করা।’

সামাজিক কর্মীসহ নারী ফিলিস্তিনি বন্দিদের অধিকাংশকে উস্কানি সংক্রান্ত বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার করা হয় বলে জানা যায়।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন