হিমালয়ের আমা দাবলাম পর্বত জয় করলেন তানভীর
ঢাকা টুডে ২৪ ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ০৩:৪৯ এএম
পঞ্চম বাংলাদেশি হিসেবে পৃথিবীর অন্যতম বিপজ্জনক পর্বতশৃঙ্গ মাউন্ট আমা দাবলাম জয় করলেন বাংলাদেশি পর্বতারোহী তানভীর আহমেদ শাওন।
শনিবার (২ নভেম্ববর) নেপালের স্থানীয় সময় বেলা ১১টায় তানভীর স্পর্শ করেন ৬৮১২ মিটার উচ্চতার আমা দাবলাম।
হিমালয়ের অন্যতম কঠিন এই চূড়া, এই ‘মায়ের গলার হার’ জয়ী পঞ্চম গর্বিত বাংলাদেশি তানভীর। এর আগে ২০২২ সালে ভার্টিক্যাল ড্রিমার্স এরই ডা. বাবর আলী এই যাত্রা শুরু করেন। এরপর ২০২৩ সালে নিশাত মজুমদার এবং কাউসার রুপক ও এই মৌসুমেই তৌফিক আহমেদ তমাল এই দুর্দান্ত কীর্তি গড়েন। গত ১৩ অক্টোবর নেপালের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন তানভীর।
