Logo
Logo
×

বিনোদন

মৃত্যুকে ভয় পাব কেন? মৃত্যু তো আসবেই : সালমান খান

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১১:৫৬ এএম

মৃত্যুকে ভয় পাব কেন? মৃত্যু তো আসবেই : সালমান খান

‘ব্যাটল অব গালওয়ান’ টিজারে বলিউড সুপারস্টার সালমান খান।

বয়স যে কেবলই সংখ্যা—এই কথার বাস্তব উদাহরণ আবারও দিলেন বলিউডের চিরসবুজ সুপারস্টার সালমান খান। ৬০ বছরে পা রাখলেও তার উপস্থিতিতে বিন্দুমাত্র ক্লান্তির ছাপ নেই। বরং আরও তীক্ষ্ণ, আরও ভয়ংকর লুকে দর্শকদের রোমাঞ্চিত করেছে তার আসন্ন সিনেমা ‘ব্যাটল অব গালওয়ান’-এর টিজার।

নিজের জন্মদিনে ভক্তদের জন্য বিশেষ উপহার হিসেবে টিজারটি প্রকাশ করেন সালমান। ভারতীয় গণমাধ্যম জানায়, শুক্রবার (২৭ ডিসেম্বর) ৬০ বছরে পা রাখেন বলিউডের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’। তার জন্মদিন উদ্‌যাপন শুরু হয় ২৬ ডিসেম্বর ভোররাত থেকেই, মুম্বাইয়ের ফার্ম হাউসে। সেখানে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা।

প্রকাশিত টিজারে সালমান খানকে দেখা যায় ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সন্তোষ বাবুর চরিত্রে। টিজারের শুরুতে শোনা যায় বীরসা মুণ্ডার জয়গান, এরপর বজরংবলী ও দেশমাতৃকার জয়ধ্বনিতে উত্তাল হয়ে ওঠে লাদাখের গালওয়ান উপত্যকা। হাতে গাছের গুঁড়ি নিয়ে শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়া সালমানের দৃশ্য দর্শকদের রীতিমতো শিহরিত করেছে।

টিজারের শেষাংশে সালমানের কণ্ঠে শোনা যায় শক্তিশালী সংলাপ—
“মৃত্যুকে ভয় পাব কেন? মৃত্যু তো আসবেই।”
এই ডায়লগ মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

২০২০ সালে ভারত-চীন সীমান্তে সংঘটিত গালওয়ান ভ্যালির সংঘাতকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমায় কর্নেল সন্তোষ বাবুর ভূমিকায় অভিনয় করছেন সালমান খান। চরিত্রটির জন্য শারীরিক প্রস্তুতিতে মাসের পর মাস কঠোর অনুশীলন ও খাদ্যাভ্যাসে বড় পরিবর্তন আনেন তিনি।

সব মিলিয়ে, পর্দায় এক অনমনীয় সেনা কর্মকর্তার রূপে সালমান খানকে দেখার জন্য মুখিয়ে আছেন ভক্তরা। বড়পর্দায় ভাইজানের এই যুদ্ধ দেখতে এখন কেবল সময়ের অপেক্ষা।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন