Logo
Logo
×

বিনোদন

উৎসবের আমেজে নুসরাত ফারিয়া ও জায়েদ খান

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

উৎসবের আমেজে নুসরাত ফারিয়া ও জায়েদ খান

জায়েদ খান ও নুসরাত ফারিয়া

দেশের বাইরে সময় কাটানোই এখন চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার নিত্যদিনের সঙ্গী। বড়দিন ও বছরের শেষ প্রান্তের ছুটির আমেজে বর্তমানে তিনি অবস্থান করছেন কানাডায়। কখনো টরোন্টো, কখনো রাজধানী ওটায়া—বরফে ঢাকা প্রকৃতির সৌন্দর্যে নিজেকে মেলে ধরছেন এই অভিনেত্রী।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নুসরাত ফারিয়ার প্রকাশিত একটি নতুন লুক মুহূর্তেই নজর কাড়ে ভক্তদের। ওটায়া থেকে শেয়ার করা ছবিগুলোতে তাকে দেখা গেছে একেবারেই ভিন্ন, আড়ম্বরপূর্ণ উপস্থিতিতে। অফ-শোল্ডার কালো গাউন ও খোলা চুলে তার গ্ল্যামারাস অবতার দ্রুত ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। ছবির ক্যাপশনে নায়িকা লেখেন, “সবচেয়ে সুন্দরভাবে বছরটি শেষ করছি”—যা ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে তোলে।

এই ভ্রমণ ঘিরে নতুন করে আলোচনায় এসেছে ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খানের নাম। জানা গেছে, কানাডায় নুসরাত ফারিয়ার এই ছুটির সফরে সঙ্গী হয়েছেন তিনিও। বড়দিন ও আসন্ন নতুন বছরের উৎসব তারা একসাথেই উদযাপন করছেন।

ওটায়া থেকে প্রকাশিত একটি ছবিতে এক ফ্রেমে দেখা গেছে এই দুই তারকাকে। ছবিতে কালো লম্বা কোট, মাথায় ব্যান্ডানা ও সানগ্লাসে দেখা যায় জায়েদ খানকে; হাতে ছিল একটি ফুলের তোড়া। তার পাশেই কালো শীতের পোশাকে প্রাণবন্ত হাসিতে ধরা দেন নুসরাত ফারিয়া।

এদিকে জানা গেছে, আগামী ২৭ ডিসেম্বর ওটায়ার প্রেস্টন ইভেন্ট সেন্টারে একটি বিশেষ আয়োজনে অংশ নেওয়ার কথা রয়েছে নুসরাত ফারিয়া ও জায়েদ খানের। অনুষ্ঠানটির আমন্ত্রণ জানিয়ে নুসরাত নিজেই সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন।

বিদেশের মাটিতে একসঙ্গে ঘোরাঘুরি, উৎসব উদযাপন এবং বছরের শেষ সময়ের এই উপস্থিতি ঘিরে শোবিজ অঙ্গনে এখন জোর আলোচনা চলছে নুসরাত ফারিয়া ও জায়েদ খানকে নিয়ে।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন