সানিয়া মালহোত্রা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
আমির খানের সঙ্গে ‘দঙ্গল’ ছবিতে নজর কাড়েন সানিয়া মালহোত্রা। এরপর ওটিটি ও প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া বিভিন্ন প্রশংসিত সিনেমায় দেখা গেছে তাঁকে। অভিনেত্রীর প্রেম নিয়ে অবশ্য এখন বিস্তর চর্চা হচ্ছে। কার সঙ্গে প্রেম করছেন সানিয়া?
-677f704214f93.jpg)
সানিয়া এখন আলোচনায় একটি মিউজিক ভিডিওতে অংশ নিয়ে। সুনিধি চৌহানের সঙ্গে তাঁর মিউজিক ভিডিও রীতিমতো ঝড় তুলেছে অন্তর্জালে। এই মিউজিক ভিডিওতে সুনিধি ও সানিয়া দুজনকেই দেখা গেছে আবেদনময়ী রূপে।
-677f705639966.jpg)
নিউইয়র্কভিত্তিক সেতারশিল্পী ঋষভ শর্মার সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন চাউর হয়েছে। ঋষভ ও সানিয়া সম্প্রতি একসঙ্গে ছুটি কাটিয়েছেন, এমন খবর প্রকাশ করেছে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম।
-677f70796efa6.jpg)
প্রেম নিয়ে খবর হলেও সানিয়া অবশ্য এ বিষয়ে টুঁ–শব্দটি করেননি।
-677f7063adc4c.jpg)
চলতি বছর মণি রত্নম, অনুরাগ কাশ্যপ থেকে শুরু করে বেশ কয়েকজন প্রখ্যাত নির্মাতার ছবিতে দেখা যাবে সানিয়াকে।
