Logo
Logo
×

সারাদেশ

বঙ্গবন্ধু রেল সেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ১২:৪২ এএম

বঙ্গবন্ধু রেল সেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু

বঙ্গবন্ধু রেল সেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয়েছে।

যমুনা নদীর বুকে নব নির্মিত দেশের দীর্ঘতম বঙ্গবন্ধু রেল সেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয়েছে।

আপ ও ডাউন লাইনে দুটি ট্রায়াল ট্রেনের মাধ্যমে শুরু হওয়া এ টেস্ট রান চলবে মঙ্গলবার (২৬ নভেম্বর) ও বুধবার (২৭ নভেম্বর)। সব কিছু ঠিকঠাক থাকলে ২০২৫ সালের জানুয়ারির মাঝামাঝিতে সেতুটি ট্রেন চলাচলের জন্য খুলে দেয়া হবে বলেও জানান তিনি।

মোট ৪.৮ কিলোমিটার দৈর্ঘ্যের এই রেল সেতু দেশের দীর্ঘতম প্রথম ডাবল ট্রাকের ডুয়েল গেজের সেতু। মোট ৫০ টি পিলারের ওপর ৪৯ টি স্প্যানে নির্মিত হয়েছে এই রেল সেতুটি। জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে রেল সেতু প্রকল্পটি বাস্তবায়ন করছে জাইকা। যার প্রকল্প ব্যয় ধরা হয়েছে প্রায় ১৬ হাজার ৭৮০ কোটি টাকা।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন