বিএডিসি প্রদত্ত কৃষিসেবা কৃষকদের নিকট যথাসময়ে কার্যকরভাবে সরবরাহ করতে হবে-কার্যক্রম পরিদর্শনে বললেন চেয়ারম্যান, বিএডিসি
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৬:৩২ পিএম
বিএডিসি’র চুয়াডাঙ্গাস্থ বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে ধানবীজের গুণগতমান পরিদর্শন করছেন চেয়ারম্যান, বিএডিসি মোঃ আজিজুল ইসলাম।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) প্রদত্ত কৃষিসেবা যেমন: মানসম্পন্ন বীজ, সুষম নন-ইউরিয়া সার এবং সেচ সুবিধাদি কৃষকের দোরগোড়ায় আরো নির্বিঘ্নে ও যথাসময়ে সরবরাহ করার লক্ষ্যে গত ১১-১২ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত চুয়াডাঙ্গা, ঝিনাইদহ এবং ফরিদপুর জেলার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন বিএডিসি’র চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলাম।
পরিদর্শনে চেয়ারম্যান, বিএডিসি বলেন যে, কৃষকদের নিকট মানসম্পন্ন বীজ সরবরাহ করার বিষয়ে সমুদয় পদক্ষেপ পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে এবং এক্ষেত্রে কোনরূপ ছাড় দেওয়া হবে না। বিএডিসি’র মাধ্যমে প্রথমবারের মতো দেশের অভ্যন্তরে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ উৎপাদনের বিষয়টি বিএডিসি’র জন্য একটি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় নির্ধারিত কর্মপরিকল্পনা অনুযায়ী আরও দায়িত্বশীলতা এবং জবাবদিহিতার পরিচয় দিয়ে স্ব-স্ব দায়িত্ব পালন করতে হবে। তিনি আরো বলেন যে, ডিলারদের নিকট সার সরবরাহের পর ডিলারদের মাধ্যমে কৃষকদের নিকট সার বিক্রির কার্যক্রমটি তদারকি করতে হবে।
কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এক আলোচনা সভায় অংশগ্রহণ করে বলেন যে, কৃষদের উন্নতি হলেই দেশের উন্নয়ন ঘটবে। সরকারের আধুনিক ও স্মার্ট কৃষি ব্যবস্থা গড়ে তুলতে সকলকে একনিষ্ঠভাবে দায়িত্ব পালন করে কৃষকদের স্বার্থ রক্ষায় কাজ করার ক্ষেত্রে চেয়ারম্যান, বিএডিসি গুরুত্বারোপ করেন।
