Logo
Logo
×

ব্যবসা ও বাণিজ্য

হিলিতে জিরার দাম কমেছে কেজিতে ৫৫০ টাকা

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৪, ১২:৪৩ এএম

হিলিতে জিরার দাম কমেছে কেজিতে ৫৫০ টাকা

তিন মাসের ব্যবধানে দিনাজপুরের হিলি বন্দর বাজারে জিরার দাম কমেছে কেজিতে ৫৫০ টাকা।

প্রকার ভেদে ১১৫০ টাকা কেজি দরের জিরা বর্তমান বিক্রি হচ্ছে ৬০০ টাকা কেজি দরে। আরও কমতে পারে বলে জানিয়েছেন মসলা ব্যবসায়ীরা। কম দামে জিরা কিনতে পেরে খুশি স্থানীয় সহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা সাধারণ ক্রেতারা। 

মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে হিলি মসলার বাজার ঘুরে জানা যায়, গতবছর ৪০০ থেকে ৪৫০ টাকা কেজি হিসেবে প্রতি কেজি জিরা বিক্রি হয়েছে। ভারতে জিরার ফলন কম এবং আমদানি কমের অজুহাতে দাম বাড়তে থাকে। সর্বশেষ বিক্রি হচ্ছিল ১১২০ টাকা কেজি দরে।

চলতি বছর ভারতে জিরার ফলন ভালো এবং আমদানি বেশি হওয়ায় দাম কমে গেছে। গত তিন মাসে পর্যায়ক্রমে জিরার দাম কমেছে কেজিপ্রতি ৫৫০টাকা। এর মধ্যে, ভারতীয় আমদানিকৃত কাকা জিরা ৬০০ টাকা, বাবা জিরা ৬২০ টাকা, মধু জিরা ৬২০ টাকা, অমরিত জিরা ৬০০ টাকা, সোনা জিরা ৬৩০ টাকা ও ডিবিগোল্ড জিরা ৬৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন